© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের তালিকা প্রকাশ, নতুন মুখ কারা?

শেয়ার করুন:
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের তালিকা প্রকাশ, নতুন মুখ কারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ২৩ অক্টোবর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর ১৬ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির অস্থায়ী কার্যালয় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার থেকে দপ্তর সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন- মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।

এদিকে, এনসিপির পুনর্গঠিত কমিটিতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ থেকে বাদ পড়েছেন সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা।

কেএন/টিএ

মন্তব্য করুন