© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯৮২তম গোল রোনালদোর, আল ফয়সালিকে ৩-১ গোলে হারাল আল নাসর

শেয়ার করুন:
৯৮২তম গোল রোনালদোর, আল ফয়সালিকে ৩-১ গোলে হারাল আল নাসর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ২৩ অক্টোবর, ২০২৬
ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আল ফয়সালির বিপক্ষে গোল করে পর্তুগিজ মহাতারকা নিজের অফিশিয়াল ক্যারিয়ারের গোলসংখ্যা নিয়ে গেছেন ৯৮২-তে। ৪১ বছর বয়সেও গোলের পর গোল করে চলেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

আল ফয়সালির মাঠে ৩-১ গোলের জয়ে রোনালদো করেছেন আল নাসরের দ্বিতীয় গোলটি। জোয়াও ফেলিক্সের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। আল নাসরের হয়ে অন্য গোল দুটি করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। আল ফয়সালির হয়ে একমাত্র গোলটি করেন বংগোন্ডা।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোল এখন ৯৮২টি। এর মধ্যে ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে করেছেন ৮৩৬ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তাঁর গোল ১৪৬টি।



ক্লাবভিত্তিক গোলের হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা ৬। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ১টি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৮ গোল।

এমআর/টিএ  

মন্তব্য করুন