© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন

শেয়ার করুন:
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪০ এএম | ২৫ অক্টোবর, ২০২৬
টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেফতারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং এ ঘটনায় কোনো অভিযানও পরিচালনা করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জানান, ‘গাজীপুর পুলিশ কমিশনারের সাথে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেফতারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি। কতিপয় মিডিয়াতে শাহজালাল রুমির গ্রেফতারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।’

এমআই/টিএ

মন্তব্য করুন