© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিক্ষোভে উত্তপ্ত ইতালির রাজপথ

শেয়ার করুন:
বিক্ষোভে উত্তপ্ত ইতালির রাজপথ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬
গত সপ্তাহের সহিংস সংঘর্ষের পর ব্যাপক দমন-পীড়ন ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও শনিবার ইতালিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভের ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ৩৭১ জনকে সাময়িকভাবে আটক করে আটটি শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১০ জন অপ্রাপ্তবয়স্ক।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইতালির বিভিন্ন শহরে শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোম, তুরিন ও বোলোনিয়ায় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। দেশটির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি ছুড়লে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। রোমেও মিছিল চলাকালে বোতল ছোড়ার পর জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

বোলোনিয়ায় বিক্ষোভকারীরা বোতল ও পটকা ছুড়লে পুলিশ তাদের পিছু হটিয়ে দেয়। এ ছাড়া মিলান ও ফ্লোরেন্সেও উত্তেজনা দেখা দেয়। এসব শহরে কেন্দ্রীয় এলাকার কয়েকটি অংশে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকিয়ে দেয় পুলিশ।

এর আগে গত সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালে সংঘটিত অস্থিরতার তদন্তের অংশ হিসেবে মিলান, পাশের শহর মনজা এবং আরও ২০টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে।

আনসার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকে হুমকি দেয়া, তাদের ওপর হামলার পরিকল্পনা, যানবাহনের ক্ষতিসাধন এবং ভবনে আগুন দেয়ার ষড়যন্ত্রের অভিযোগের তদন্তের সঙ্গে এসব তল্লাশির সম্পর্ক রয়েছে।

ইতালির বার্তা সংস্থা আনসার বরাতে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি বলেন, পুলিশ ভারসাম্য ও পেশাদারত্বের সঙ্গে সহিংসতায় জড়িত গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ইতালিতে যারা মনে করে দায়মুক্তি নিয়ে কাজ করতে পারবে, তাদের কোনো জায়গা নেই।

এফআর/টিএ

মন্তব্য করুন