© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

শেয়ার করুন:
সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। 

এ সময় ফেসবুক লাইভে রফিকুল ইসলাম মাদানী জানান, সড়কে পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি।

এ ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

জানা গেছে, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাতের কবলে পড়েন রফিকুল ইসলাম মাদানী। তাৎক্ষণিকভাবে তিনি ফেসবুক লাইভে এসে তাকে রক্ষার আকুতি জানান।

লাইভে তিনি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল। তার গাড়ি কিছুটা দূরে থাকায় তিনি রক্ষা পান। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও জানান তিনি। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। ডাকাতদের দেখে তার গাড়িচালক গাড়িটি ঘুরিয়ে নেওয়ায় তারা রক্ষা পান।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন