© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নেত্রী তামান্নাকে অভিনন্দন জানালেন সাদিক কায়েম

শেয়ার করুন:
ডাকসু নেত্রী তামান্নাকে অভিনন্দন জানালেন সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬
কৃতিত্বের সঙ্গে মাস্টার্স সম্পন্ন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানিয়েছেন ভিপি সাদিক কায়েম।

রোববার (২৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

সাদিক কায়েমের পোস্টে যোগ করা ফটোকার্ডে লেখা ছিল, ‘৩.৮২ সিজিপিএ (আউট অব ৪) নিয়ে মাস্টার্স সম্পন্ন করায় ঢাবি ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা।’

সাবিকুন নাহার তামান্না ঢাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সাবিকুন নাহার তামান্না সর্বোচ্চ ১০ হাজার ৮৪টি ভোট পেয়ে নির্বাচিত হন।

কেএন/টিএ


মন্তব্য করুন