© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুহুল কবির রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:
রুহুল কবির রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন কাজ আরো গতিশীল হবে বলেও আশাবাদ জানান ইইউ রাষ্ট্রদূত।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্হানীয় নির্বাচন এবং এলডিসি গ্রাজুয়েশনের মতো বিষয় নিয়েও আলোচনা হয়।

এমআর/টিএ  


মন্তব্য করুন