© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানুষের মাথা খাওয়ার দরকার নেই, মাছের মাথা খাই: ওমর সানী

শেয়ার করুন:
মানুষের মাথা খাওয়ার দরকার নেই, মাছের মাথা খাই: ওমর সানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। এখন আগের মতো নিয়মিত বড় পর্দায় দেখা না গেলেও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও নানা কর্মকাণ্ডের কারণে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তিনি।বর্তমানে অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যবসা নিয়েও সময় কাটে ওমর সানীর। তবে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।


নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, ব্যক্তিগত অনুভূতি কিংবা মজার অভিজ্ঞতা ফেসবুকে তুলে ধরেন এই অভিনেতা। তার এসব পোস্ট ঘিরে অনুসারীদের মধ্যে তৈরি হয় নানা আলোচনা ও কৌতূহল।এরই ধারাবাহিকতায় এবার মাছের মাথা খাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন ওমর সানী। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষের মাথা খাওয়ার দরকার নেই, মাছের মাথা খাই।’তার এমন মজার মন্তব্য ঘিরে মন্তব্যের ঘরে ভক্তদেরও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ জানতে চেয়েছেন, তিনি কোন মাছ খাচ্ছেন, আবার কেউ কেউ ধারণা করেছেন, সেটি তেলাপিয়া মাছ।নায়কের মজার এই ক্যাপশন ও খাওয়ার দৃশ্য ঘিরেই আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় মেতেছেন তার অনুরাগীরা।

এসএ/টিএ

মন্তব্য করুন