© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় যুবদলের সাবেক নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

শেয়ার করুন:
খুলনায় যুবদলের সাবেক নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে অহিদুল ইসলাম বাদল (৩৫) নামের যুবদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন বাদশার দোকানের সামনে এই ঘটনা ঘটে।

আহত অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি ১নম্বর জলমা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চক্রাখালী বাজারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অহিদুল ইসলাম বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তাকে দেখতে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান হাসপাতালে যান। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, বাদল ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তার বুকে ও পেটে গুলি বিদ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় পাঠানো হবে।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

আরআই/টিএ 

মন্তব্য করুন