ইসরায়েলে নির্বাচনের মধ্যে শেয়ারবাজারে দরপতন, ডলারের বিপরীতে কমলো মুদ্রার মান
ছবি: সংগৃহীত
০৪:১০ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬
ইসরায়েলের নির্বাচনের স্পষ্ট কোনো সিদ্ধান্ত এখনও না আসার মধ্যেই দেশটির প্রধান শেয়ারবাজার সূচকগুলোতে দরপতন হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়েছে ইসরায়েলি মুদ্রা শেকেল। পরবর্তী সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে এ পরিস্থিতি তৈরি হয়েছে। আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রধান শেয়ারবাজার সূচক তেল আবিব ৩৫-এর দর কমেছে ১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে, মানদণ্ড সূচক তেল আবিব ১২৫ কমেছে ২ দশমিক ৫ শতাংশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা নাগাদ সূচকটি ৪ হাজারের নিচে নেমে যায়।
নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসা এবং পরবর্তী সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মার্কিন ডলারের বিপরীতে শেকেলের দরও কমেছে। তেল আবিবে বুধবার (২৮ অক্টোবর) সকালের লেনদেনে ডলারের বিপরীতে শেকেলের মূল্য ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ডলারে ৩ দশমিক ০৭৬৫ শেকেলে দাঁড়ায়।
এর আগে মঙ্গলবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল শেকেলের মূল্য। তখন বিনিয়োগকারীরা আশা করেছিলেন, নির্বাচনে স্পষ্ট ফলাফল আসবে, রাজনৈতিক অনিশ্চয়তা দূর হবে এবং একটি স্থিতিশীল জোট সরকার গঠিত হবে।
এফআর/টিএ