© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকার সাবেক মেয়র সাদিক নোভা গ্রেপ্তার

শেয়ার করুন:
সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকার সাবেক মেয়র সাদিক নোভা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ এএম | ২৯ অক্টোবর, ২০২৬
নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকা পৌর এলাকার নিজ বাড়িথেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম দেশের একটি গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নাসিব সাদিক হোসেন নোভার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জলঢাকা থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। 

এমআর/টিএ 

মন্তব্য করুন