সিটিতে ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার
ছবি: সংগৃহীত
০৭:২৫ এএম | ৩০ অক্টোবর, ২০২৬
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২ জন যাত্রী ধারণক্ষমতার অটোরিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং নবায়ন ফি ৪ হাজার টাকা। আর ৪ জন যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার টাকা, নবায়ন ফি ৫ হাজার টাকা।
ফিটনেস সার্টিফিকেট ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
এছাড়া, অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ২৫ কিলোমিটার। আর স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার।
আরআই/টিএ