© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা

শেয়ার করুন:
সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ এএম | ৩০ অক্টোবর, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ রাকিব হোসেন নামে এক কর্মচারী হাতেনাতে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সদস্যরা অভিযান চালায়।

এ সময় জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে নেওয়া ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিকে ঘুষের টাকাসহ ধরা পড়া ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় টাকাসহ হাতেনাতে ধরা পড়া ওই ব্যক্তি নিয়োগের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের স্ট্যাম্প ও রেজিস্টারে টিপসই নেন ওমেদার রাকিব। আর এ কাজের জন্য সে জনপ্রতি অন‍্যায়ভাবে ১০০ টাকা করে আদায় করে থাকে। এই ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিবকে হাতেনাতে ধরা হয়। তিনি তার নিয়োগের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদের রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টাকাসহ আটক রাকিবকে জরিমানা করেন।

কেএন/এসএন

মন্তব্য করুন