© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোণায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

শেয়ার করুন:
নেত্রকোণায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।                                          

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাহেড়ী বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা মাহমুদুল হক শাহীন ওরফে শাহীন সরকার (৪০) ও তার ছেলে রাজিন (৬)। নিহত শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের লাহেড়ী বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে ও এক নারী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় আহত নারী বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছে।নিহতদের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন