© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ তিন হাজার ২৫০

শেয়ার করুন:
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ তিন হাজার ২৫০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩০ এএম | ৩১ অক্টোবর, ২০২৬
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) এই ফল প্রকাশ করা হয়। চলতি বছর এসএসসি সমমানের শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২.১২ শতাংশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফলে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৫০ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

এমআর/

মন্তব্য করুন