© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিলে বিচার বাধাগ্রস্থ হতে পারে’

শেয়ার করুন:
‘ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিলে বিচার বাধাগ্রস্থ হতে পারে’

ফাইল ছবি

own-reporter
০১:২০ পিএম | ০৬ অক্টোবর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষকদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা অপরাধী। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিলে বিচার বাধাগ্রস্থ হতে পারে।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ধর্ষণ-নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই এই সরকারের আমলে ছাড় দেয়া হয়নি। তাই ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ লাগাবেন না। এতে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্থ হতে পারে।

তিনি বলেন, ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। কাজেই এই অপরাধ দমনে সরকার সচেষ্ট। পাশাপাশি ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে দেশের সব নাগরিকের এগিয়ে আসতে হবে। সবাই সোচ্চার ও সচেতন হতে হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন