কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের
ছবি: সংগৃহীত
০৬:৫৮ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোগামী বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। এসময় মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন সরঞ্জামসহ ১৩৪ সদস্যের কন্টিনজেন্ট ডিআর কঙ্গোতে নিয়োজিত রয়েছেন। তাদের স্থলাভিষিক্ত হবে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩।
এরইমধ্যে ২৩ সদস্য কঙ্গো পৌঁছেছেন। বাকিরা আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশে যাত্রা করবেন। এ দলের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
কেএন/