প্রমাণ হলো বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়: এটিএম আজহার
ছবি: সংগৃহীত
০৮:৩৯ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঠাকুরগাঁও উপ-নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।
রোববার (১ নভেম্বর) ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে জামায়াতের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আজহারুল ইসলাম বলেন, বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ যতদিন থাকবে জাতির মুক্তি মিলবে না।
জামায়াতের এই নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের পোশাক পরে শাসন শুরু করেছে। ৮ মাসে সরকার চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখার দরকার নাই, এই সরকার নিজেই ক্ষমতায় থাকতে চায় না।
বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
কেএন/