© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমিত আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শেয়ার করুন:
সীমিত আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
গরীব ও সীমিত আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন- স্বাস্থ্যসেবার জন্য বিদেশ নির্ভরতা কমাতে হবে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব অটোল্যাংরিগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি চিকিৎসকদের আন্তরিকতা ও মানবিকতার সাথে সেবা দেয়ার আহ্বান জানান। এসময় শুধু অবকাঠামো বা যন্ত্রপাতি নয়, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়ার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রপতি বলেন, মানুষের আর্থ-সামাজিকতার কথা চিন্তা করে চিকিৎসকদের উচিত ব্যবস্থাপনা ফি ও অতি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার নির্ধারণ করা।

তিনি বলেন, চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য টেকনিশিয়ান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে। অন্যথায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না।

রাষ্ট্রপতি বলেন, গ্রামের মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা সদরের হাসপাতালগুলোতেও অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা পাচ্ছেন না।

তিনি এসব মৌলিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

কেএন/

মন্তব্য করুন