© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, রাজিব চন্দ্র দাস আটক

শেয়ার করুন:
গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, রাজিব চন্দ্র দাস আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ এএম | ০২ নভেম্বর, ২০২৬
পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) রাতে তাকে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সম্প্রতিপোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব।

ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এফআর/

মন্তব্য করুন