© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৩ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
সোলার প্যানেল থেকে আগামী গ্রীষ্মের মধ্যে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার— এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং সহনীয় মাত্রায় রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেন, এবারের গ্রীষ্মে জনগণ যতটুকু কষ্ট পেয়েছে, আগামী বছর যেন সেই কষ্ট না পান কিংবা পেলেও যেন সহনীয় মাত্রায় থাকে। এর সহজ সমাধান হলো রুফটপ সোলার।

দেশের জনগণের ভোগান্তি কমানোই মুল লক্ষ্য বলেও অবহিত করেন তিনি।

সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয়। এ লক্ষ্যেই সৌরবিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেএন/



মন্তব্য করুন