© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পূর্বাচলের নিরাপত্তায় বরকাউ পুলিশ ক্যাম্প পেল নতুন গাড়ি

শেয়ার করুন:
পূর্বাচলের নিরাপত্তায় বরকাউ পুলিশ ক্যাম্প পেল নতুন গাড়ি

ছবি: সংগৃহীত

তাসবির ইকবাল, মোবাইল জার্নালিস্ট
১১:৩৮ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
পূর্বাচল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও গতিশীল করতে সোমবার (০২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিকট একটি গাড়ি হস্তান্তর করেছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ উপলক্ষে পূর্বাচল এলাকার বড়কাউ পুলিশ ক্যাম্পে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও এল এফ এন্ড পি) মো. মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এবং অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক মতিউর রহমান।



অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির হোসাইন, খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইনসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, পূর্বাচল একটি দ্রুত বর্ধমান ও গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জনসেবা নিশ্চিত করতে পুলিশের টহল কার্যক্রম বাড়ানো জরুরি। অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এই গাড়ি সরবরাহের উদ্যোগ জননিরাপত্তা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও বহুলাংশে বাড়িয়ে দেবে।

বক্তারা এই জনকল্যাণমূলক ও সহযোগিতামূলক কাজের জন্য অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরআই/

মন্তব্য করুন