হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: সংগৃহীত
০৯:২২ এএম | ০৩ নভেম্বর, ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।
সোমবার (২ নভেম্বর) ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবরের পর এ হামলা চালানো হয়।
মার্কিন ওই কর্মকর্তা জানান, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছিল। তাদের লক্ষ্য করেই পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে, বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, এটি বড় ধরনের যুদ্ধ শুরুর ইঙ্গিত নয়। বরং সীমিত পরিসরে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এমআই