গাজীপুরে শিল্পাঞ্চলে বাড়তি সতর্কতা; কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: সংগৃহীত
০৯:৪২ এএম | ০৩ নভেম্বর, ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছেন; সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধের চেষ্টা করলে সাইন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এসআরবি ও এপিবিএন সদস্যরা। পাশাপাশি নিরাপত্তার জন্য ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা।
এদিকে, শিল্প পুলিশ জানায়, গাজীপুরে প্রায় দুই শতাধিক কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে, অনেক কারখানা খোলা থাকায় সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
এফআর/