© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধ কারখানা শিগগিরই খুলে দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ইতোমধ্যেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক এবং শ্রমিকপক্ষ সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিকদের মান উন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

এফআর/

মন্তব্য করুন