পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১
ছবি: সংগৃহীত
১১:২৮ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে অফিসের সামনে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কুরিয়ার সার্ভিসের সামনে প্রথম একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এর ঠিক কিছুক্ষণ পরে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওখানে কাজ করা কর্মচারীর গায়ে আগুন ধরে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এমআর/