ডিবি হেফাজতে হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত
০৫:২১ পিএম | ০৪ নভেম্বর, ২০২৬
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয় থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার কারণ সম্পর্কে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন জানান, সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এফআর/