© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজার থেকে ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ চলাচল শুরু

শেয়ার করুন:
কক্সবাজার থেকে ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ চলাচল শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ এএম | ০৫ নভেম্বর, ২০২৬
নানা জটিলতা কাটিয়ে অবশেষে ৮৩৬ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করেছে পর্যটকবাহী জাহাজ ‘এমভি বারো আউলিয়া’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর জেটিঘাট থেকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়।

এদিকে, বাকি দুটি জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল থেকে যাত্রা শুরু করবে বলে জানা যায়।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন জানায়, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাবার পর, বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা নাগাদ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পেয়েছেন তারা। দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটককে দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কেএন/

মন্তব্য করুন