© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি; সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শেয়ার করুন:
শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি; সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ এএম | ০৫ নভেম্বর, ২০২৬
পোশাকশ্রমিকদের অসন্তোষ ঘিরে রাজধানীর আশেপাশের শিল্পাঞ্চলগুলোয় আজও থমথমে পরিস্থিতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেও ভোর থেকেই কারখানামুখী হয়েছেন বিভিন্ন গামেন্টসের শ্রমিকরা। গতকালের সংঘর্ষের পর কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ ছিলো। তবে, জীবিকার তাগিদেই কাজে ফিরছেন তারা।

শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে সকাল থেকেই শ্রমিকদের চলাচল দেখা গেছে। কোথাও কোথাও শুরু হয়েছে উৎপাদন কার্যক্রমও।

তবে, শিল্পাঞ্চলগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারখানার আশপাশেও বাড়ানো হয়েছে নজরদারি। শ্রমিকদের মধ্যে নতুনভাবে যেনো উত্তেজনা বা অসন্তোষ ছড়িয়ে না পড়ে; সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্টরা। 

কেএন/


মন্তব্য করুন