© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৬

শেয়ার করুন:
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ০৫ নভেম্বর, ২০২৬
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৬ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ১৬৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৭২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের। মোট ১ হাজার ৩৯৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১ হাজার ১৫৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৭৫। যার মধ্যে ২৪ হাজার ২১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এমআর/ 

মন্তব্য করুন