© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ৪৪৮

শেয়ার করুন:
ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ৪৪৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৯ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভে ৪৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবারের (৫ নভেম্বর) এসব বিক্ষোভে অন্তত ৫৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডের ৮৬টি ঘটনা ঘটেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তার, আহত ও অগ্নিকাণ্ডের এই তথ্য পাওয়া গেছে। প্যারিস, লিওঁ, রেন ও তুলুজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও অধিকাংশ মিছিল শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশজুড়ে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন প্রায় ৬৫ হাজার মানুষ। এর আগে প্রাথমিক হিসাবে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৬ লাখ বলে জানানো হয়েছিল।

তবে শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ। শুধু প্যারিসেই অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার।

সিজিটি ইউনিয়নের মহাসচিব সোফি ধর্মঘটকে ‘অত্যন্ত কার্যকর’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে শ্রমিকদের দাবির বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএন/

মন্তব্য করুন