© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

শেয়ার করুন:
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
দীর্ঘদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা চলছে বলিউডে। তাদের বিচ্ছেদের গুঞ্জনও কম হয়নি। এমন আলোচনার মধ্যেই একসঙ্গে জনসমক্ষে হাজির হলেন এই তারকা দম্পতি। মণীশ মলহোত্রার দীপাবলির পার্টিতে অভিষেকের হাত ধরে প্রবেশ করেন ঐশ্বরিয়া। তাদের একসঙ্গে উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রতি বছরের মতো এবারও মুম্বাইয়ে দীপাবলি উপলক্ষে তারকাদের নিয়ে বিশেষ আয়োজন করেন ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা। বলিউডের পরিচিত অনেক মুখই সেখানে উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন সাইফ আলি খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার ও জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা। তবে অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বরিয়ার একসঙ্গে আগমনই বিশেষভাবে নজর কেড়েছে।



অনুষ্ঠানে অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি। অন্যদিকে লাল শাড়ির সঙ্গে সোনালি পাড়ে সেজেছিলেন ঐশ্বরিয়া। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায়। তাদের একসঙ্গে দেখে ভক্তদের অনেকেই পুরোনো দিনের কথা মনে করেছেন। কারও কারও মতে, এই তারকা দম্পতির মধ্যে আবারও দেখা গেছে ২০০৮ সালের সেই পরিচিত রসায়ন।

অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে কয়েক বছর ধরেই নানা আলোচনা চলছে। বিশেষ করে তাদের আলাদা থাকা এবং দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হওয়ার খবর বিভিন্ন সময় সামনে এসেছে। যদিও এসব গুঞ্জনের বিষয়ে তাদের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে একসঙ্গে কোনো অনুষ্ঠানে তাদের উপস্থিতি ভক্তদের কাছে বাড়তি আগ্রহের বিষয় হয়ে ওঠে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে ব্যক্তিগত জীবন ও পরিবারকে বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী। কাজের ব্যস্ততা কমিয়ে দেওয়ার পরও তাকে ঘিরে ভক্তদের আগ্রহে ভাটা পড়েনি। এবার মণীশের দীপাবলির অনুষ্ঠানে অভিষেকের হাত ধরে ঐশ্বরিয়ার প্রবেশ এবং তাদের একসঙ্গে ছবি তোলার মুহূর্ত ভক্তদের আনন্দিত করেছে। বিচ্ছেদ নিয়ে চলমান জল্পনার বিপরীতে এই যুগল উপস্থিতি তাই নতুন করে আলোচনায় এসেছে।

এসএ/


মন্তব্য করুন