© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদাবর থানার সামনে ২টি ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
আদাবর থানার সামনে ২টি ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এমআর/ 

মন্তব্য করুন