© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক-হেলপার নিহত

শেয়ার করুন:
সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক-হেলপার নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫২ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। 

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ট্রাকচালক ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও তার সহকারী মো. সোহরাব (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রামমুখী একটি ট্রাক পন্থিছিলা এলাকা অতিক্রম করছিল। এ সময় সামনে থাকা একইমুখী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও তার সহকারীর মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন বলেন, দুর্ঘটনার পর নিহত দুজনকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

এমআর/ 

মন্তব্য করুন