হৃদয় আজ সবকিছু করে দেখিয়েছে : ফিল সিমন্স
ছবি: সংগৃহীত
০৫:৫৯ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। গতকাল ব্যাকফুটে থেকে আজ ব্যাট করতে নেমে শুরুটাও ভালো ছিল না। মুশফিকুর রহিম, লিটন দাসরা হতাশায় ফেলে বিদায় নেন। এরপর তাওহীদ হৃদয় দলের ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব নেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে তুলে নেন ডাবল সেঞ্চুরিও।
শেষ পর্যন্ত অন্যপ্রান্ত হতে বাকি ব্যাটাররা আউট হলেও হৃদয়কে আউট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই মিডল অর্ডার ব্যাটার। এমন ব্যাটিংয়ের পর টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স থেকে বাহবা পাচ্ছেন।

দিনের শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, 'আমরা ছেলেদের সব সময় বলি, সুযোগ এলে সেটা লুফে নিতে হবে এবং ভালোভাবে কাজে লাগাতে হবে। তুমি যখন মাঠে থাকবে, তখন দায়িত্ব তোমার। দলের জন্য যা প্রয়োজন, সেটাই করে যেতে হবে। হৃদয়ের কাছে আমাদের যা প্রত্যাশা ছিল, আজ সে সবকিছুই করে দেখিয়েছে।'
'হৃদয়ের ইনিংসটি অসাধারণ ছিল। সত্যিই অবিশ্বাস্য একটি ইনিংস। বাউন্ডারিতে ফিল্ডার থাকার পরও সে চার-ছক্কা মেরেছে। সব মিলিয়ে হৃদয়ের প্রচেষ্টা ছিল দুর্দান্ত। সে ম্যাচের পরিস্থিতি খুব ভালোভাবে বুঝেছে। কখন শট খেলতে হবে, কখন শেষের তিন ব্যাটারকে স্ট্রাইক দিতে হবে, সবকিছুই দারুণভাবে সামলেছে।'
এমআর/