© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক

শেয়ার করুন:
সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াত।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ শোক জানানো হয়।  

শোকবার্তায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করছি।

তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, হে মহান রব! তাদের প্রিয়জন হারানোর এই অসহনীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করুন। একইসঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এমআর/ 

মন্তব্য করুন