© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও আলোচনায় মাদরাসা শিক্ষককে চড়া মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও

শেয়ার করুন:
আবারও আলোচনায় মাদরাসা শিক্ষককে চড়া মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
৭ বছরের মেয়েকে চুমু দেওয়ার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে চড় মারা শাহজালাল রুমি নামের সেই অভিভাবক আবারও জন্ম দিয়েছেন আলোচনার। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন ভিডিও সামনে এনেছেন তিনি। ভিডিওটি পোস্ট করে আলোচিত সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন এই অভিভাবক।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফেসবুকে নতুন এই ভিডিও পোস্ট করেন তিনি।

৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাদরাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করছেন। এসময় উত্তেজিত হয়ে শাহজালাল রুমি এক থাপ্পড় দিয়ে টেবিলের কাচ ভেঙে ফেলেন। এরপর তাদের তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

ওই পোস্টে শাহজালাল রুমি লিখেছেন, আমি কোনো প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করতে চাই না। আমি চাই, কোনো প্রতিষ্ঠানের আড়ালে যেন অন্যায় চাপা না পড়ে। আমি চাই, আমাদের সন্তানরা নিরাপদ থাকুক, আমাদের মেয়েরা নিরাপদ থাকুক। কোনো অভিযোগ উঠলে সেটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।

এমআই/

মন্তব্য করুন