চলতি বছরে ৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
এ বছর ৩৫ টাকা কেজি দরে আমন ধান, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চাল ৪৮ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে ধান-চাল ও গম কেনা নিয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সরকারি এই দাম নির্ধারণ করা হয়।
পরে এক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, চলতি ২০২৬ আমন মৌসুমে ৩ লাখ মেট্রিকটন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।
তিনি আরও জানান, ১৪ নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহ। এই সংগ্রহ চলবে ২০২৭ এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া, ১ ডিসেম্বর শুরু হয়ে আমন চাল সংগ্রহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
কেএন/