© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনবিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে: চিফ হুইপ

শেয়ার করুন:
বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে; এছাড়া ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্নোত্তর পর্বসহ বিভিন্ন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 

রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। 

চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্য না হলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। 

এদিকে, গত ৩৩ বছরে চট্টগ্রাম ও মোংলা বন্দরে জমে থাকা সাড়ে ছয় হাজার কনটেইনার নিষ্পত্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি, দুই বন্দরের সব অর্থ সরকারি ব্যাংকে রাখার সুপারিশ করা হয়েছে। পায়রা বন্দরের ড্রেজিংয়ের কাজ নিয়েও অসঙ্গতির বিষয়টি আলোচনায় এসেছে।

কেএন/




মন্তব্য করুন