‘তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে’
ছবি: সংগৃহীত
০৮:৩৬ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
রাজনীতির বড় বড় আয়োজনের ভিড়ে কখনো কখনো ছোট্ট একটি ঘটনা ছুঁয়ে যায় অসংখ্য মানুষের হৃদয়। প্রিয় নেতার সঙ্গে এক মুহূর্তের দেখা, হাত মেলানো কিংবা তার কাছ থেকে একটু স্নেহ পাওয়াও যে একটি শিশুর কাছে কতটা আনন্দের হতে পারে, তারই আবেগঘন দৃশ্য দেখা গেল রাজধানীর কারওয়ানবাজারে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে মেট্রোস্টেশনের সামনে বিএনপির র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা ও হাত মেলানোর পর উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়ে এক শিশু। শুধু তাই নয়, তারেক রহমান তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বলেও জানায় শিশুটি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে শিশুটিকে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে। অনেক ভালো। তারেক রহমানকে আমি বলতে চাই থ্যাঙ্ক ইউ। আমার পরালেখার দায়িত্ব নিয়েছেন। ভালো লাগছে অনেক ভালো।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানো এবং তার কাছ থেকে বিশেষ মনোযোগ পাওয়ার আনন্দ শিশুটির কথাবার্তা ও উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে ওঠে।
বিশেষ করে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির ‘থ্যাঙ্ক ইউ’ বলার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
কেএন/