উত্তরার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
০৮:০০ পিএম | ০৯ নভেম্বর, ২০২৬
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুনের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার স্বার্থে অল্প সময়ের জন্য বন্ধ রাখা হয় মেট্রো স্টেশনটি। কিছুক্ষণ পর আবারও যাত্রী পরিষেবা চালু হয়।
এছাড়া চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ককটেল-মোটরসাইকেলসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ জন এবং শ্যামপুর থেকে একজনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়। উত্তরার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ও মিরপুর বাংলা কলেজের সামনেও ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা।
এসএ/