© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আমির হামজার উদ্বেগ

শেয়ার করুন:
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আমির হামজার উদ্বেগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ পিএম | ০৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে তিনি এ উদ্বেগ জানান।

পোস্টে আমির হামজা লিখেছেন, ‘কুষ্টিয়ায় দিনের আলোতে একজন তরুণীকে ছুরিকাঘাতের ঘটনায় আমি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। একটি সভ্য সমাজে নারীকে এভাবে প্রকাশ্যে সহিংসতার শিকার হতে হবে-এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। নারীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, রাষ্ট্র ও প্রশাসনেরও দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।’

কুষ্টিয়ার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি। আমির হামজা আরও লিখেছেন, ‘অপরাধীর পরিচয় বা প্রভাব যা-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কুষ্টিয়াকে নিরাপদ রাখতে অপরাধের বিরুদ্ধে আমাদের সম্মিলিত অবস্থান জরুরি। আহত তরুণীর দ্রুত সুস্থতা কামনা করছি।’

প্রসঙ্গত, সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের খানাপারা ক্রিসেন্ট ক্লাব গুলিতে জাকিয়া সুলতানা নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ইমন নামের এক বখাটে স্কুল ছাত্র।

এসএ/

মন্তব্য করুন