© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ এএম | ১০ নভেম্বর, ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। 

এর আগে, গতকাল সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, আনাতোলিয়ায় আয়োজিত ৩১তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 

এছাড়া, তুরস্ক সফরে বেশ কয়েকটি দেশের নেতৃত্ববৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। এই বৈঠকগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থের উন্নয়ন হবে এমনটাই প্রত্যাশা পররাষ্ট্র সচিবের। 

এদিকে, সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা।

এমআর/ 



মন্তব্য করুন