© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

শেয়ার করুন:
ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ এএম | ১০ নভেম্বর, ২০২৬
ব্যক্তিগত লড়াইয়ে অবশেষে লামিনে ইয়ামালকে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ তারকা অক্টোবর মাসের সেরা লা লিগা খেলোয়াড় হয়েছেন।

২০২৬ ব্যালন ডি’অর রেসে দুজনেই হ্যারি কেইনের কাছে হেরে যান। এই প্রথমবার ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে সরাসরি বার্সেলোনা উইঙ্গারকে হারালেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

ইয়ামাল, রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেটিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো ও এলচে গোলকিপার মাতিয়াস দিতুরোর সঙ্গে পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এমবাপে। 

মূলত গোলসংখ্যা এই লড়াইয়ে এমবাপেকে পুরস্কার এনে দিয়েছে। অক্টোবর জুড়ে তিনটি লা লিগা ম্যাচে চার গোল করেছেন। গত মাসে রিয়ালের ফলাফলেও বড় প্রভাব রাখেন তিনি।

সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে ২-১ গোলের জয়েও একই কাজ করেছেন এমবাপে। এই গোলগুলো নিয়ে লা লিগায় চলতি মৌসুমে তার গোল হলো ১১টি এবং অ্যাসিস্ট দুটি। সরাসরি ১৩টি গোলে অবদান তার।

অক্টোবরজুড়ে ইয়ামালও দারুণ পারফর্ম করেছেন। এই কিশোর একটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন তিন ম্যাচে। আর চলতি মৌসুমে বার্সা উইঙ্গার এমবাপের চেয়ে এগিয়ে। ১৪টি গোলে অবদান তার, আটটি গোলের সঙ্গে ছয়টি অ্যাসিস্ট।

চলতি মৌসুমে এখন পর্যন্ত গোলে অবদান রাখায় ইয়ামাল এমবাপের চেয়ে এগিয়ে। কিন্তু অক্টোবরে গোল করায় এগিয়ে থেকে বার্সা তারকাকে টপকে সেরা হলেন রিয়াল তারকা।

গত অক্টোবরে ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের কাছে পরাজিত হন দুই স্প্যানিশ জায়ান্ট ক্লাবের তারকা। এমবাপে দ্বিতীয়, আর ইয়ামাল হন তৃতীয়।

এমআই/

মন্তব্য করুন