© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

শেয়ার করুন:
নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৮ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক নারী আরোহী, যাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার সহযোগিতায় মোটরসাইকেলে নেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ হোসেন (২৮) চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আহত নারী (৩৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।

আহত নারী গণমাধ্যমকে জানান, চুয়াডাঙ্গা শহর থেকে ডিঙ্গেদহ বাজার পর্যন্ত যেতে চাইলে সৌরভ মোটরসাইকেলে তাকে লিফট দেবেন বলে জানান। মাঝপথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে দুর্ঘটনায় পড়েন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সৌরভ ও ওই নারী মোটরসাইকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে সড়কের একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরআই/

মন্তব্য করুন