© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন:
জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান তিনি।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

কেএন/

মন্তব্য করুন