© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

শেয়ার করুন:
ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গাজায় যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছিল মালদ্বীপ। তবে নতুন আইনে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে নিষেধাজ্ঞার মেয়াদ আর যুক্ত থাকবে না।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান বিল অনুযায়ী, পরিস্থিতি পরিবর্তিত হলেও ইসরায়েলি পাসপোর্টধারী যে কোনো ব্যক্তির প্রবেশে নিঃশর্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’

এ নিষেধাজ্ঞার আওতায় দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করেও ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশের সুযোগ থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

১ হাজার ১৯২টি প্রবালদ্বীপ নিয়ে গঠিত ছোট মুসলিম প্রজাতন্ত্র মালদ্বীপ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। নির্জন সাদা বালুর সৈকত ও স্বচ্ছ নীলাভ অগভীর জলরাশির জন্য দেশটি বিশ্বজুড়ে পর্যটকদের কাছে জনপ্রিয়।

২০২৩ সালের ডিসেম্বরে গাজায় যুদ্ধের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্ক করেছিল ইসরায়েল।

সূত্র : টাইমস অব ইসরায়েল

এমআর/ 

মন্তব্য করুন