© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার : সংসদে বিমানমন্ত্রী

শেয়ার করুন:
বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার : সংসদে বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
বিমানবহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।

তিনি জানান, বিমানবহর আধুনিকায়ন এবং টেকসই মিক্সড ফ্লিট তৈরির লক্ষ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ইতিমধ্যে ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িং এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসগুলো বিমানের বহরে যুক্ত হবে।

এফআর/

মন্তব্য করুন