© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুম্বাইয়ে ১৬ কোটি রুপির বাড়ি কিনেছেন ‘সানাম তেরি কাসাম’ খ্যাত অভিনেতা

শেয়ার করুন:
মুম্বাইয়ে ১৬ কোটি রুপির বাড়ি কিনেছেন ‘সানাম তেরি কাসাম’ খ্যাত অভিনেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
‘সানাম তেরি কাসাম’ সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে মুম্বাইয়ে ১৬ কোটি রুপি দামের একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে জানা গেছে। ‘আমালফি বাই লোটাস বিল্ডার্স’ নামের আবাসন প্রকল্পে নতুন এই বাড়ি কিনেছেন তিনি।

সম্প্রতি তার এই সম্পত্তি কেনার খবর প্রকাশ্যে এসেছে। এর আগে মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে দুটি ফ্ল্যাট কিনেছিলেন অভিনেতা। নতুন বাড়ি কেনার মধ্য দিয়ে আবাসন খাতে তার বিনিয়োগের পরিমাণ আরো বাড়ল।



মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, নতুন বাড়িটির দাম ১৫ থেকে ১৬ কোটি রুপির মধ্যে।

যদিও নির্দিষ্ট ক্রয়মূল্য প্রকাশ করা হয়নি, তবে ১৬ কোটি রুপির কাছাকাছি দামে বাড়িটি কেনার খবর পাওয়া গেছে। মাধ আইল্যান্ডের দুটি ফ্ল্যাট কেনার পর এবার বিলাসবহুল আবাসন প্রকল্পে বাড়ি কিনলেন হর্ষবর্ধন। তার সাম্প্রতিক এই কেনাকাটা অভিনেতার সম্পত্তির তালিকায় নতুন সংযোজন।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন হর্ষবর্ধন। সামনে তাকে ফোর্স ৩ ও পুলিশ কোম্পানি সিনেমায় দেখা যাওয়ার কথা রয়েছে। নতুন সিনেমাগুলো নিয়ে প্রস্তুতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সম্পত্তি কেনার মধ্য দিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা।

এসএ/

মন্তব্য করুন