© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাদিক কায়েমকে চিনলাম জুলকারনাইন সায়ের ভাইয়ের মাধ্যমে: রাশেদ খাঁন

শেয়ার করুন:
সাদিক কায়েমকে চিনলাম জুলকারনাইন সায়ের ভাইয়ের মাধ্যমে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাই যেসময় সালমান পরিচয়ধারী সাদিক কায়েম সম্পর্কে তথ্য তুলে ধরেছিলেন, সেগুলো জামায়াত-শিবিরের কাছে সত্য ছিল। আর এখন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য যখন তিনি তুলে ধরেছেন, তখন সেটা হয়ে গেছে মিথ্যা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সব কথা বলেন।

তিনি বলেন, আমরা তো সাদিক কায়েমকে চিনলামই জুলকারনাইন সায়ের ভাইয়ের মাধ্যমে। আওয়ামী ফ্যাসিবাদী জমানায় তিনি একের পর এক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছেন। এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক কারণে না হয় আমার তথ্য আপনি চ্যালেঞ্জ করলেন, কিন্তু জুলকারনাইন সায়ের ভাইয়ের তথ্য কেন এখনো চ্যালেঞ্জ করছেন না?

রাশেদ খাঁন বলেন, আমি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি। ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত শেখ হাসিনা বিরোধী লড়াই-সংগ্রাম করার পরেও জামায়াতে আমিরের কাছে ফালতু হয়ে গেলাম। অথচ দীর্ঘ এক দশকের বেশি সময় আওয়ামী লীগের মধ্যে গুপ্ত থাকার পরেও জামায়াত-শিবিরের লোকজন হয়ে গেছে আমাদের চেয়ে বেশি যোগ্য ও ত্যাগী।

তিনি বলেন, একথা বলতেই হয়, মানসিক বিকলাঙ্গ না হলে জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে অসংসদীয় শব্দ ‘ফালতু’ উচ্চারণ করে কাউকে ব্যক্তি আক্রমণ করা যায় না। এটা একমাত্র বট বাহিনীর লিডারের পক্ষেই সম্ভব। পুরো দলটার আগা থেকে মাথা সবার চরিত্র কেমন সেটা গতকালই (বুধবার) উনি প্রমাণ করেছেন।

এফআর/

মন্তব্য করুন